জেলার সংবাদ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশ থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। বক্তব্যে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা রাজনৈতিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণ ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান।

 

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন