আন্তর্জাতিক

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা করলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার শহরে আয়োজিত ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানের প্রকাশ্য বিরোধিতা করেছেন।

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম ভারতীয়-বংশোদ্ভূত ও মুসলিম মেয়র মামদানি জানিয়েছেন, তিনি এই সমাবেশের সমর্থন করেন না। তবে একটি ব্যক্তিগত বা ব্যক্তিমালিকানাধীন ইভেন্ট বাতিল করার এখতিয়ার নগর কর্তৃপক্ষের আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আগামী শনিবার (২৯ আগস্ট) ম্যানহাটনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


অনুষ্ঠানটির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে মামদানি ভারতের ধর্মনিরপেক্ষ ও বহুমুখী সমাজের আদর্শের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, পরিবার থেকে তিনি এমন এক ভারতের রূপকল্প শিখেছেন যা ধর্মনিরপেক্ষ এবং যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। এর বিপরীতে, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বাদ দেওয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো আন্দোলনের উত্থান দেখাটা অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।


আয়োজকদের ওয়েবসাইটে এই সমাবেশটিকে হিন্দু আমেরিকান সম্প্রদায়কে একত্রিত করার লক্ষ্যে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ বা সার্বজনীন একতার উদযাপন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ নামক আয়োজক সংগঠনটির দাবি, বিভিন্ন হিন্দু আমেরিকান গোষ্ঠীর সমর্থনপুষ্ট এই আয়োজনের উদ্দেশ্য হলো আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যকে তুলে ধরা। তবে মোহন ভাগবতের উপস্থিতি এবং আরএসএসের অতীত ইতিহাসের কারণে স্থানীয় অনেক সংগঠন এর তীব্র সমালোচনা করেছে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন