আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্কে বাংলাদেশে নিহতদের স্মরণে প্রার্থনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আন্তঃধর্মীয় প্রার্থনা ও স্মরণসভা।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই সভায় হিন্দু, মুসলিম, ইহুদি, শিখ, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ অংশ নেন। 

 

শুভ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ও মূলধারার নেতৃবৃন্দ, যারা নিহত সকলের জন্য ন্যায়বিচারের দাবি জানান। অনুষ্ঠানের মূল অংশে নিহতদের স্মরণে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেকটিকাট ও বস্টন থেকেও অনেকে এই অনুষ্ঠানে যোগ দেন। স্মরণসভায় কলামিস্ট শিতাংশু গুহ, ড. দিলীপ নাথ, বিদ্যুৎ সরকার ও রামদাস ঘরামীসহ প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন