খেলাধুলা, ফুটবল

নিউজার্সি স্টেডিয়ামজুড়ে হলুদ জার্সির সমর্থক, ব্রাজিল-ব্রাজিল গর্জন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিউজার্সি স্টেডিয়ামে যেদিকে চোখ যায় সেদিকেই হলুদ জার্সির সমর্থক। তারা ‘ব্রাজিল ব্রাজিল’ বলে স্টেডিয়াম মুখরিত করছেন। স্টেডিয়ামে ব্রাজিলের চেয়ে নরওয়ের সমর্থক কিছুটা কম।

ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে খেলে। তিন ম্যাচ অন্য ভেন্যুতে খেলে আবার নিউ জার্সি এসেছে সেলেসাওরা। নরওয়ে এই ভেন্যুতে সেনেগালের বিপক্ষে খেলেছিল। ঐ ম্যাচে নরওয়ের সমর্থক অনেক থাকলেও আজ ব্রাজিল ম্যাচে কম।

 

ব্রাজিল সমর্থকরা সব সময় স্টেডিয়াম মাতিয়ে রাখেন। আজ খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় তারা দলকে সমর্থন জানান। এরপর থেকে পতাকা নাড়িয়ে, বাদ্য বাজিয়ে সেই সমর্থন চলছেই। নরওয়ে খেলার শুরুতে বল জালে জড়িয়ে যে আনন্দ করেছে তার চেয়ে দ্বিগুণ আনন্দ করেছে ব্রাজিল সমর্থকরা অফ সাইডে গোল বাতিল হওয়ায়।

 

এই বিশ্বকাপে নরওয়ের ভাইকিং খুব জনপ্রিয় হয়েছে। ব্রাজিল ম্যাচে এখনও সেই ভাইকিং দেখা যায়নি। স্টেডিয়ামের চারকোণের কিছু অংশে নরওয়ে সমর্থকরা একত্রে রয়েছেন। অন্য জায়গায় ব্রাজিলের সঙ্গে মিশে একসাথে বসেছেন।

 

ম্যাচের ১০ মিনিটে নরওয়ে বক্সে মাতেউস কুনিয়াকে ফাউল করেন ক্রিস্টোফার আজের। শুরুতে রেফারি কোনো সিদ্ধান্ত না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর ব্রাজিলের পক্ষে পেনাল্টি ঘোষণা করা হয়।

 

তবে ১৪ মিনিটে স্পট কিক নিতে এসে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তার ধীরগতির রানআপের পর ডান দিকে শট নেন তিনি, কিন্তু নরওয়ের গোলরক্ষক নিকোলাই নিয়ল্যান্ড সঠিকভাবে আন্দাজ করে বল ঠেকিয়ে দেন। ফলে সহজ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে নরওয়ে সমর্থকরা।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন