বিনোদন, হলিউড, বলিউড

নিক এর অসুখের ভয়ে রাতে ঘুম আসে না প্রিয়াঙ্কার

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৭:০৪:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ১৩ বছর বয়সে নিক জোনাসের ডায়বেটিস রোগ ধরা পড়ে। সেই থেকে এখনও পর্যন্ত এর চিকিৎসা করাচ্ছেন নিক।

তবে এই মার্কিন পপ তারকা যতই চিকিৎসা করান কিংবা নিয়ম মেনে খাওয়াদাওয়া করুন না কেন, তার জন্য স্ত্রী প্রিয়াঙ্কার চিন্তা লেগেই থাকে। সে কারণেই বিয়ের পর প্রথম দিকে ভয়ে মাঝ রাতে জেগে পড়তেন প্রিয়াঙ্কা।

মাঝ রাতে উঠে ঘুমন্ত নিককে ভাল করে দেখে, তবেই ঘুমোতেন বলে জানান পিগি। সম্প্রতি 'দ্য স্কাই ইস পিঙ্ক'-এর প্রমোশনে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই তিনি নিকের ডায়বেটিস রোগের কথা জানান। 

পিগি বলেন, বিয়ের পর প্রথমে বুঝতে পারতেন না যে কী করা উচিত তার। সেই কারণে প্রায়ই ঘুমের মাঝখানে উঠে পড়তেন। নিকের শরীর খারাপ করল কিনা, সেই সবদিক খতিয়ে দেখে তবেই তিনি আবার ঘুমোতে যেতেন বলেও জানান এই মার্কিন পপ তারকার স্ত্রী।

আরও পড়ুন