জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, বুধবার তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য প্রকাশ করবেন। আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে তিনি ওই পোস্টে আরও জানান যে, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আগেই তিনি তার আয় ও সম্পদের যাবতীয় হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।
ডিবিসি/পিআরএএন