বিনোদন, বলিউড

নিজের গায়ের রং ও প্রেমিক অর্জুনকে নিয়ে যা বললেন মালাইকা

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৬:২০:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেরিয়ারের শুরুতে বর্ণ বিদ্বেষের মুখোমুখি হয়েছিলেন মালাইকা অরোরা। সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা’য় মুখ খুলেছেন মালাইকা অরোরা।

মালাইকার কথায়, ”আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন গায়ের রং নিয়ে বড় বেশি নাক উঁচু ব্যাপার ছিল। আর আমি শ্যামবর্ণদের তালিকাতেই পড়তাম। যাদের গায়ের রং ফর্সা তারাই আগে গ্রহণযোগ্য হতেন। আর আমাকে তাদের থেকে আলাদা করেই রাখা হত।”

মালাইকার মতে, শুধু তিনিই নন, সেসময় বহু অভিনেত্রীকে গায়ের রং নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে শুধু গায়ের রং নিয়ে বৈষম্যের বিষয়েই নয়, আরও অনেক বিষয়েই ‘নো ফিল্টার নেহা’য় মুখ খোলেন মালাইকা। 

তিনি কথা বলেন, প্রেমিক অর্জুন কাপুরকে নিয়েও। তার কথায় অর্জুন এক্কেবারেই ‘পারফেক্ট’।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হওয়া প্রসঙ্গে মালাইকা বলেন, ”ব্যক্তিগতভাবে এসব কোনও কিছুই আমি তোয়াক্কা করি না। তবে খারাপ লাগে মানুষ কিভাবে এসব বিষয়ে কথা বলে বা এ ধরনের আচরণ করে! এসব করে আসলে লোকজন নিজের ক্ষতি নিজেরাই করেন। নিজেদেরকে নিচে নামিয়ে ফেলেন। সেকারণেই তাদের জন্য খারাপ লাগে।”

প্রসঙ্গত বলিউডে মালাইকা কেরিয়ার শুরু করেন একজন ভিডিও জকি হিসাবে। শাহরুখ-মনীষার ‘দিল সে’ ছবিতে ছাঁইয়া ছাঁইয়া গানে নাচই বদলে দিয়েছিল মালাইকা অরোরার কেরিয়ার।

আরও পড়ুন