রাজনীতি

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজের বিরুদ্ধে ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রোববার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই সমাবেশের ডাক দিয়েছিল ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ’।

 

বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে সশরীরে হাজির হন। প্রতিবাদস্থলে তার উপস্থিতির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরিস্থিতির প্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে জানান, তার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে ও নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন