খেলাধুলা, ফুটবল

নিজ ওজনের সমান টমেটো পেলেন স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ জয়ের পর স্পেনের রাজধানী মাদ্রিদে অর্ধেকের বেশি জনসংখ্যা অর্থাৎ প্রায় ২০ লাখ মানুষের সাথে জমকালো উদ্‌যাপন শেষে মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের শহর আন্দালুসিয়ার লস পালাসিওস ই ভিলাফ্রাঙ্কায় ফেরেন জাতীয় দলের দুই মিডফিল্ডার ফাবিয়ান রুইজ এবং পাবলো পায়েয গাভিরা (গাভি)। সেখানে ফেরার পর এই দুই তারকাকে অভিনব এক পুরস্কারে ভূষিত করা হয়েছে। লস পালাসিওস ই ভিলাফ্রাঙ্কা সিটি কাউন্সিল তাদের এক জমকালো সংবর্ধনা দেয় এবং প্রদেশের অন্যতম এক অনন্য প্রথা অনুযায়ী এই দুই খেলোয়াড়কে তাদের নিজ নিজ শরীরের ওজনের সমান টমেটো উপহার দিয়ে সম্মানিত করে।

গত সপ্তাহে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে লা ফুরিয়া রোহাদের হয়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনব এই পুরস্কারের পাশাপাশি শহরটির দুটি ফুটবল ভেন্যুর নামও এই দুই খেলোয়াড়ের নামে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান মারিসমাস এবং সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে 'ফাবিয়ান রুইজ' এবং 'পাবলো পায়েয গাভিরা (গাভি)' রাখা হবে। মূলত রুইজ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন লস পালাসিওস সিএফ-এর হয়ে, অন্যদিকে গাভি মাত্র ছয় বছর বয়সে লা লিয়ারা বালোম্পিয়ের যুব দলে যোগ দিয়েছিলেন। এই দুটি দল যথাক্রমে মারিসমাস এবং সান সেবাস্তিয়ান স্টেডিয়ামেই তাদের হোম ম্যাচগুলো খেলে থাকে। এর পাশাপাশি, হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে সিটি কাউন্সিলের উদ্যোগে রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও স্পেনের সাবেক উইঙ্গার জেসুস নাভাসের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। খেলোয়াড়েরা এরই মধ্যে ওই স্মৃতিস্তম্ভের একটি মডেল উন্মোচন করবেন বলে জানা গেছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন