আন্তর্জাতিক

লেবাননে নিজ বাহিনীর ছোঁড়া গুলিতে আহত ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানের মধ্যেই এবার নিজ বাহিনীর সদস্যের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে অপারেশনাল কার্যক্রম পরিচালনার সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় ওই সেনাসদস্য আহত হন।

 

পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানিয়ে ‘ইসরায়েলি আর্মি রেডিও’ উল্লেখ করে, আহত সেনা কর্মকর্তা ৬০৭তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য।

 

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের আল-তোরি এলাকায় অভিযান পরিচালনা করার সময় নিজের বাহিনীর ভুলবশত চালানো গুলিতেই তিনি আহত হন।

 

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন