সারা বাংলা

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে আগস্ট ২০২৬ ০৭:২৯:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কলকারখানার শ্রমিকরা।

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের সামনে কয়েকশ শ্রমিক একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ জরুরি সেবা ব্যাহত হয়। পরে মাধবদী থানা-পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহসিন কবির শ্রমিকদের আশ্বস্ত করেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এই আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 


ডিবিসি/এসভিএন

 

আরও পড়ুন