আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলে অস্ট্রিয়া ও ইতালির ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে শনিবারের (২৫ জুলাই) ইসরায়েলগামী সমস্ত নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং ইতালির ইটা এয়ারওয়েজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার কারণেই বিমান সংস্থা দুটি তাদের সেবা স্থগিত রাখার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে শনিবার (২৫ জুলাই) পর পরবর্তী ফ্লাইটগুলো বাতিল থাকবে কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো বারবার ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত ও পুনরায় চালু করে আসছে।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং নতুন করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় এই সর্বশেষ বাতিলের ঘটনা ঘটল। গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়।

 

এর পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করার পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ তৈরি করেছে।

 

সূএ: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন