মৌলভীবাজারের ঘটনা

নিরাপদ আশ্রয়ে গেল পরিবার, ঘরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে মো. আশরাফ আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরাফ উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা।

টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরাফ আলীর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তাড়াহুড়োর এই সময়ে বৃদ্ধ ঘরের ভেতরেই রয়ে যান।


পরবর্তীতে ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকে পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে আশরাফ মিয়াকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন