রাজনীতি

নিরাপদ রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি কখনোই দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, এখন সময় বাংলাদেশ পুনর্গঠন করে একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার।

 

তারেক রহমান জানান, দেশ ও রাষ্ট্র পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা থেকেই তিনি ইতিপূর্বে 'আই হ্যাভ আ প্ল্যান' মন্তব্যটি করেছিলেন।

 

তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে কাজ করবে বিএনপি।

 

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তিকে পর্যায়ক্রমে জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করা হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন