গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি আবেদনপত্র’ শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। গঠিত এই ট্রাইব্যুনালে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের এই নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।
ডিবিসি/এনএসএফ