বাংলাদেশ, রাজনীতি

নির্বাচনি প্রচারণায় বিএনপি বাধা দিচ্ছে: এনসিপি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনসিপির নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান এবং দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে।

দলটির অভিযোগ, ঢাকা-১১ আসন ও নাটোরে তাদের নির্বাচনি বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

হামলার বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে দলটি। রাজধানীর বাংলামোটরে এনসিপির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গণভোট ইস্যুতে বিএনপির চেয়ারম্যান 'হ্যাঁ' সমর্থন দিলেও দলটির তৃণমূল নেতাকর্মীরা মাঠে 'না' ভোটের প্রচারণা চালাচ্ছেন, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন