ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলের পরবর্তী অবস্থান নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক বার্তায় দলটি জানায়, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন প্রার্থী জয়ী হন। তবে নির্বাচনে পরাজিত হয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত তরুণ নেতারা।
ডিবিসি/এনএসএফ