নির্বাচনি ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বনানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক এবং গবেষকরা অংশ নেন।
তারা নির্বাচনের সততা, স্বচ্ছতা এবং অপতথ্য রোধে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, একটি দল অনলাইনে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও উস্কানি ছড়াচ্ছে।
ডিবিসি/এসএফএল