প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষ বর্তমান সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে যা বিএনপির ইশতেহার ছিল, তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

শনিবার ( ৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। সভায় তারেক রহমান বিগত জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।

 

অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন