আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রোহিঙ্গাদের উপস্থিতি বা প্রভাব ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকারি সংস্থাগুলো।
নির্বাচন কমিশন আশঙ্কা করছে, রোহিঙ্গাদের কেউ কেউ তথ্য গোপন করে জাল এনআইডি ও পাসপোর্ট তৈরি করে মূল জনগোষ্ঠীর সাথে মিশে গেছে, যা নির্বাচনে ঝুঁকির কারণ হতে পারে। এ ঝুঁকি এড়াতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১১ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয়স্থল এবং ক্যাম্পগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়া এবং নির্বাচনে কোনোভাবেই অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান এবং কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এ বিষয়ে তৎপর রয়েছেন। উখিয়ার মরিচ্যা, রেজুখাল ও হোয়াইক্যং চেকপোস্টসহ বিভিন্ন স্পটে এপিবিএন ও বিজিবির যৌথ নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে রোহিঙ্গারাও জানিয়েছেন, তারা সরকারি আদেশ মান্য করে ভোটের আগে বা পরে ক্যাম্প থেকে বের হতে চান না।
ডিবিসি/এএমটি