বাংলাদেশ, জাতীয়

নির্বাচনে নিরাপত্তা শঙ্কা দূর করতে সরকারের প্রতি সিপিডির আহ্বান

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে নভেম্বর ২০২৫ ১০:০৪:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপত্তার অভাব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি এই শঙ্কা দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


ময়মনসিংহে ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনি আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ড. দেবপ্রিয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন