জাতীয়

ভোটার উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে এই শঙ্কার কথা জানান। তবে সহিংসতার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনেই কমবেশি সহিংসতা হয়েছে। ১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, তার বিশ্বাস আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটের এই হার অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে।

 

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তৌহিদ হোসেন বলেন, এই সময়ে সাংবাদিকদের ওপর অনেক বড় দায়িত্ব থাকে, তাই তাদের নিরাপত্তাও অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তিনি নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে ডিজিটাল বা অনলাইন পরিসরে নারী প্রার্থী এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর তিনি বিশেষ জোর দেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন