বাংলাদেশ, রাজধানী

নির্বাচনে ভোট পড়তে পারে ৬৫ থেকে ৭০ শতাংশ : ইসি আনোয়ারুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে এবার ভোট পড়ার হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

ইসি আনোয়ারুল জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার। তরুণদের ভোটকেন্দ্রে আনতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছিল এবং তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। যদি এই ৪ কোটি তরুণের একটি বড় অংশ কেন্দ্রে উপস্থিত হয়, তবে ভোট কাস্টিংয়ের হারে বড় ধরনের পরিবর্তন আসবে।’

 

মোট ভোটারের প্রায় অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে প্রচার-প্রচারণা ও কেন্দ্রে উপস্থিতির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ভোটের মোট শতাংশে বড় প্রভাব ফেলবে।

 

নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, তা এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন