জাতীয়

নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিন বাহিনী প্রধান। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সেনাসদর।

এছাড়া নৌবাহিনীর ৫ হাজার সদস্য উপকূলীয় ও দায়িত্বপ্রাপ্ত এলাকায় বডি ওর্ন ক্যামেরাসহ টহলে থাকবে। 

 

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, জাতিকে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং নির্বাচনের দিন তারা দৃশ্যমান থাকবেন।

 

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বরগুনায় এক ব্রিফিংয়ে বলেন, দেশ ও জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। 

 

সেনাসদরের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন