বাংলাদেশ, জেলার সংবাদ

নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় যেকোনো সহিংসতা দমনে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দাকোপ, কয়রা ও পিরোজপুরের মঠবাড়িয়াসহ মোট ৫৬টি ভোটকেন্দ্রে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দাকোপের বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। 

 

এছাড়া নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন