নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা ও দলের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় জানানো হয়, দুপুর ২টার জরুরি সংবাদ সম্মেলন ছাড়াও বিকেল সাড়ে ৫টায় এবং রাত ১০টায় আরও দুটি ব্রিফিং করবে দলটি।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমান নির্বাচনি পরিস্থিতি নিয়ে কথা বলবেন ।
ডিবিসি/এএমটি