কক্সবাজারে দুই দিনের সরকারি সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শীর্ষ মাদক কারবারি ও মূলহোতাদের একটি নির্মোহ তালিকা তৈরি করছে বিশেষ টাস্কফোর্স, যার ওপর ভিত্তি করে সরকার পরবর্তী কঠোর ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, যুবসমাজকে ইয়াবার ভয়াবহতা থেকে বাঁচাতে মাদকের প্রসার রোধ করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মাদক প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, চোরাচালানের রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া সমতলের পাশাপাশি জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার এবং মাদক বাহকদেরও চিহ্নিত করা হবে।
ডিবিসি/ এসভিএন