পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট বা নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই বড় সুসংবাদ পেলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পিএসএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।
সাধারণত পিএসএলে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হয়। তবে মোস্তাফিজের প্রতি বিশেষ আগ্রহ থাকায় ড্রাফটের জন্য অপেক্ষা করেনি লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তির মাধ্যমেই তাকে আসন্ন আসরের জন্য নিশ্চিত করেছে দলটি।
লাহোর কালান্দার্স তাদের ভ্যারিফাইড পেজে জানিয়েছে কাটার মাস্টারখ্যাত এই বাঁহাতি পেসারকে দলে নিতে ব্যয় করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
ডিবিসি/এমইউএ