ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ, শিক্ষা

নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি কোচিং সেন্টার সিলগালা

নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি কোচিং সেন্টার সিলগালা

সারা বাংলা, অপরাধ, শিক্ষা

নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি কোচিং সেন্টার সিলগালা

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০৮:৩৮:৪৫ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে ২টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে শিবচর পৌরসভার বাজার এলাকা থেকে একটি কোচিং সেন্টার ও দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার থেকে একটি কোচিং সেন্টার সিলগালা করে দেয়া হয়। এসময় দুই শিক্ষককে আটক করে ভ্রাম্যমান আদালত।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, আমরা দুইটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছি এবং এর সঙ্গে জড়িত দুই শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তীতে শিক্ষকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করা হবে।

আরও পড়ুন