আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে এক শহরে শতাধিক চিকিৎসককে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রসূতিদের সিজার অপারেশন করায় তুরস্কের পর্যটন শহর আন্তালিয়ায় শতাধিক চিকিৎসক ও প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আন্তালিয়া শহরভিত্তিক চিকিৎসকদের সংগঠন আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স রবিবার নিশ্চিত করেছে এ তথ্য।

সাময়িক বহিষ্কারের পাশাপাশি এই চিকিৎসক-প্রসূতি বিশেষজ্ঞদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসক-প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি জরিমানা করা হয়েছে, কয়েক জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং বাকিদের বাধ্যতামূলক প্রশিক্ষণে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স।

 

দেশের নিম্নগামী জন্মহার বাড়াতে ২০২৫ সালের ‘পরিবার দশক’ নামে দশ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করেছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের আওতায় কোনো জরুরি স্বাস্থ্যগত কারণ ব্যাতীত প্রসূতিদের সিজার অপারেশন নিষিদ্ধ করা হয়। মূলত স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতেই দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা।

 

উল্লেখ্য, তুরস্ক বিশ্বের উন্নত এবং উচ্চ মধ্যম আয়ের ৩৮টি দেশের জোট অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডি’র অন্তর্ভুক্ত। এই জোটের দেশগুলোর মধ্যে তুরস্কে সিজার অপারেশেনের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা সবচেয়ে বেশি। সরকারি তথ্য বলছে, তুরস্কে প্রতি বছর যত শিশুর জন্ম হয়, তাদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ ভূমীষ্ঠ হয় সিজার অপারেশনের মাধ্যমে।

 

আন্তালিয়া চেম্বার অফ ফিজিশিয়ানস তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে বলেছে যে, সারা দেশে উচ্চ সিজারিয়ান সেকশন হারের কারণে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞদের সতর্ক করা হয়েছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত তদন্ত করা হয়েছে, সাময়িকভাবে তাদের পেশা থেকে বরখাস্ত করা হয়েছে এবং প্রসবপূর্ব প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বাধ্য করা হয়েছে। সূত্র : সাউথ চায়না মর্নিংপোস্ট, টার্কিশ মিনিট

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন