রাজনীতি

নিহত রেজাউলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ শেরপুর যাচ্ছেন জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির হামলায় নিহত রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে আজ শেরপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিহত রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবর্দী যাবেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, সকালে শ্রীবর্দীতে নিহত রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এরপর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেরপুর ও জামালপুরে দুটি পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে এবং দুপুর সাড়ে ১২টায় জামালপুরে নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।

 

দিনব্যাপী এই সফর শেষে ঢাকায় ফিরে বিকেলেই তিনি নিজের নির্বাচনী এলাকায় প্রচারণায় নামবেন। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা-১৫ আসনে জনসংযোগ ও জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন