বিনোদন

নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতে সুস্থ হলেন পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যানসারের নাম শুনলেই যেখানে মানুষের মনে মৃত্যুর ভয় ভর করে, সেখানে পবিত্র কুরআনের সুরা আর-রহমানের অলৌকিক তিলাওয়াতে মরণব্যাধি এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভিজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ।

সম্প্রতি এক পডকাস্ট শোয়ে অংশ নিয়ে তিনি জানান, দৃঢ় বিশ্বাস এবং নিয়মিত সুরা আর-রহমান পাঠই তাকে কেমোথেরাপির যন্ত্রণাদায়ক প্রক্রিয়া থেকে রক্ষা করেছে।

 

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে এই প্রবীণ অভিনেতার শরীরে লিম্ফোমা ও টিউমার শনাক্ত হয়েছিল। একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও, বন্ধুর পরামর্শে তিনি প্রতিদিন নিয়মিত সুরা আর-রহমান তিলাওয়াত শুরু করেন। 

 

নওমান ইজাজ জানান, চিকিৎসকদের মতে নির্ধারিত কেমোথেরাপি শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে পরীক্ষা করে দেখা যায়, শরীরে আর কোনো টিউমার বা ক্যানসারের অস্তিত্ব নেই। চিকিৎসাবিজ্ঞানের বাইরে এই সুস্থ হয়ে ওঠাকে তিনি ঐশ্বরিক অলৌকিকত্ব ও গভীর প্রার্থনার ফল হিসেবে দেখছেন।

 

উল্লেখ্য, নওমান ইজাজ পাকিস্তানের অত্যন্ত প্রভাবশালী ও প্রবীণ অভিনেতা এবং সঞ্চালক, যিনি প্রায় পৌনে দুইশ’র বেশি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তার অভিনীত প্রশংসিত নাটকগুলোর মধ্যে ‘পারিযাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘মায়ি রি’ ও ‘জ্যাকসন হাইটস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। 

 

জীবনের এই কঠিন অধ্যায়কে পেছনে ফেলে তিনি এখন প্রতিদিন নিয়মিত সুরা আর-রহমান তিলাওয়াত অব্যাহত রেখেছেন এবং এই অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

 

সূত্র: জিও নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন