জেলার সংবাদ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, মায়ের ঘরে আগুন দিল ছেলে

নীলফামারী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীলফামারী সদরের টুপামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের মায়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত নুর আলম তার বোনদের সঙ্গে জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত ছিলেন। এরই জেরে আজ ক্ষিপ্ত হয়ে মা নুরজাহান বেগমের বসতঘরে আগুন ধরিয়ে দেন তিনি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বৃদ্ধা মা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নুর আলম জুয়ায় আসক্ত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন