বাংলাদেশ, জেলার সংবাদ

নীলফামারীতে বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর,বললেন আগে ভোট পরে বিয়ে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৭:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে বরের সাজেই ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

নীলফামারী-০৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে ৩২ বছর বয়সী সামিউল ইসলাম। নিজের জীবনের বিশেষ মুহূর্তকে ছাপিয়ে নাগরিক দায়িত্ব পালনের এক বিরল ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের এই তরুণ।

 

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনেও দেশ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতাকে তিনি সবার উপরে স্থান দিয়েছেন। দুপুর ১২টার দিকে তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

 

বরের সাজে ভোটকেন্দ্রে সামিউলের আগমনে উপস্থিত ভোটার ও কেন্দ্র কর্মকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। ভোট প্রদান শেষে উচ্ছ্বসিত সামিউল বলেন, ভোট শুধু একজন নাগরিকের অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ততা বা ব্যক্তিগত আনন্দের মুহূর্ত থাকলেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন। তার মতে, নাগরিক হিসেবে আগে দায়িত্ব পালন এবং পরে আনন্দ উদযাপন করাই শ্রেয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন