জেলার সংবাদ

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে যাওয়া ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল খালারও

নীলফামারী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নাউতারা ইউনিয়নের কাঁকড়া এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার (৪)। সম্পর্কে তারা খালা-ভাগ্নি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শিশু সেচ ক্যানেলের পাশে খেলছিল। একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে খালা পাখি পানিতে নামলে সেও ডুবে যায়।

 

শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

 

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া দরকার।’

 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন