সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদকে সভাপতি এবং জুমবাংলা-এর সম্পাদক হাসান মেজরকে সাধারণ সম্পাদক করে রাজধানীতে কর্মরত নীলফামারী জেলার সাংবাদিকদের সংগঠন নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা'র নতুন ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে। একই সঙ্গে নীলফামারীর উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরতেও সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মো. মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি)। কমিটিতে ডিবিসি টেলিভিশন-এর সিনিয়র ভিডিওজার্নালিস্ট ও কণ্ঠশিল্পী আরিফ চৌধুরী পলাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক এ.কে শামসুজ্জোহা (সবুজ দেশ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল), মহিলাবিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল (বাংলার গণজাগরণ)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।
নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান সকলের সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা-কে আগামী দিনে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর একটি সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
ডিবিসি/এফএইচআর