বিনোদন, ঢালিউড

নুসরাত ফারিয়ার ‘অ্যাবস’ নিয়ে কলকাতার নায়কের মন্তব্য!

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০৭:৩০:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেইসব ছবি মাঝেমধ্যেই তুমুল আলোচনা তৈরী করে। ক’দিন আগে এখানে সুইমিং স্যুট পরে ছবি দেয়ায় বিতর্কিতও হয়েছিলেন এই নায়িকা। এবার জিমের একটি ছবি পোস্ট দিয়ে আলোচনায় ফারিয়া।

শারীরিক ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমনেশিয়ামে যান নায়িকা নুসরাত ফারিয়া। বুধবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে জিমনেশিয়ামে দাঁড়িয়ে শারীরিক কসরতের সময় একটি ছবি পোস্ট করেন তিনি। কঠোর ব্যায়াম করছেন ফারিয়া, এমন ভঙ্গিতেই ছবিতে দেখা যায় তাকে।

তবে এই ছবিতে সবার দৃষ্টি যায় ফারিয়ার অ্যাবস-এর দিকে! ছবিতে এ পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছেন প্রায় সত্তর হাজারের বেশি মানুষ। ছবিতে মন্তব্য এসেছে প্রায় পৌনে এক হাজার! এরমধ্যে একটি মন্তব্য দৃষ্টি কাড়ছে সবার! কারণ ওই মন্তব্যটি করেছেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

ফারিয়ার ওই ছবিতে এসে অঙ্কুশ মন্তব্য করেন, ‘অ্যাবস ফেটে পড়ছেতো’! অঙ্কুশের এমন মন্তব্যের পর সেখানে পড়ে আরো বেশকিছু মন্তব্য।

সম্প্রতি অঙ্কুশের সাথে ‘ভয়’ নামের একটি ছবির শুটিং সম্পন্ন করেছেন নুসরাত ফারিয়া। এরআগে এই নায়কের বিপরীতেই ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিলো তার। এরপর জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে দেখা যায় তাদের। তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নাম ‘বিবাহ অভিযান’।

আরও পড়ুন