খেলাধুলা, ফুটবল

নেইমার ছাড়াই ভোর ৪টায় বিশ্বকাপ মিশনে নামছে ব্রাজিল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ব্রাজিলকে। 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোররাত মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে জয় দিয়ে হেক্সা মিশন শুরুর প্রত্যাশা কোচ কার্লো আনচেলত্তির।

বিপরীতে ইনজুরি দুশ্চিন্তার কারণ হলেও সলিড ডিফেন্সে সেলেসাওদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান চ্যাম্পিয়নরা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

 

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ব্রাজিল শিবিরে। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের। যদিও তাতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা হবেন তুরুপের তাস। সবমিলিয়ে সেলেসাওদের গতি এবং স্কিল মরক্কোর ডিফেন্স গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

 

তবে মরক্কোর মতো কাউন্টার-অ্যাটাকিং দলের সামনে একটু অসতর্ক হলেই বড় মাশুল গুনতে হতে পারে সেলেসাওদের। হাই-লাইন ডিফেন্স খেলে আক্রমণ সাজাতে গিয়ে তৈরি হতে পারে শূন্যতা। যদিও হেক্সা মিশনে পূর্ণ শক্তি নিয়ে শুভসূচনা চান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

 

কার্লো আনচেলত্তি বলেন, প্রতিটি বিভাগে আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের ভালো একটা শুরু করতে।

 

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো আছে দারুণ ছন্দে। অ্যাটলাস লায়ন্সদের মাথায় আফ্রিকান সেরার মুকুট। রক-সলিড ডিফেন্স এবং মাঝমাঠের জমাট গাঁথুনি। আশরাফ হাকিমির গতি এবং রাইট উইং দিয়ে আক্রমণ সেলেসাও ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হাই-প্রেসিং ফুটবলের সামনে মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলে আফ্রিকান জায়ান্টরা।

 

এদিকে, মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, আমাদের নিজেদের ওপর আর আমাদের পারফরম্যান্সের ওপর ভরসা রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের সমীহ করতে হবে। অনেকেই বলছেন এটা আগের মতো সেই ভয়ংকর ব্রাজিল নয়, কিন্তু দিনশেষে দলটার নাম তো ব্রাজিলই!

 

ডিবিসি/এইচএপি  
 

আরও পড়ুন