খেলাধুলা, ফুটবল

নেইমারকে নিয়ে চিন্তিত নয় স্কটল্যান্ড!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রি বলেছেন, আগামী বৃহস্পতিবারের (২৫ জুন) বিশ্বকাপ ম্যাচে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ফিট থাকলেও তার বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

এই সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের হেনড্রি বলেন, 'হ্যাঁ, কোনো সমস্যা নেই। নেইমারের বিপক্ষে খেলতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আমি এর জন্য মুখিয়ে আছি। এটি সত্যিই একটি ভালো লড়াই হবে এবং সে যদি খেলে, তবে আমি এর অপেক্ষায় থাকব।'

 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, কাফ মাসলের চোট কাটিয়ে ওঠার কারণে প্রথম দুই ম্যাচ মিস করার পর মিয়ামিতে 'সি' গ্রুপের শেষ ম্যাচে ৩৪ বছর বয়সী নেইমারকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

 

২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের বিপক্ষে খেলেছিলেন ৩১ বছর বয়সী হেনড্রি। তখন এই স্কটিশ তারকা ক্লাব ব্রুজের হয়ে এবং ব্রাজিলিয়ান তারকা পিএসজির হয়ে খেলতেন। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বর্তমানে স্কটিশ এই ডিফেন্ডার সৌদি আরবে আল ইত্তিফাকের হয়ে খেলেন, তবে সেখানে থাকাকালীন নেইমারের মুখোমুখি হওয়ার সুযোগ পাননি তিনি। চোটের কারণে আল হিলালের জার্সিতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কেবল সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

 

প্রথম দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড। টুর্নামেন্টের নতুন ও বর্ধিত ফরম্যাটের কারণে ব্রাজিলের কাছে হেরে গেলেও প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার দারুণ সুযোগ রয়েছে তাদের।

 

সূত্রঃ রয়টার্স


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন