আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ আখ্যা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য তার চেয়ে বেশি কিছু করেননি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমার মতো ইসরায়েলের জন্য আর কেউ কখনো এত কিছু করেনি।’ নেতানিয়াহুর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও জানান, তারা দুজন একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

 

নেতানিয়াহু পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হউক চান কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তার রাজনীতি সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমার মনে হয় তার জনপ্রিয় হওয়া উচিত, কারণ তিনি খুবই দারুণ কাজ করেছেন।’

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন