ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তথাকথিত ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে। আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনায় চালানো হামলায় তারা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'খাইবার' ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
সূত্র: তাসনিম নিউজ
ডিবিসি/এফএইচআর