খেলাধুলা, ফুটবল

নেদারল্যান্ডসের বিশ্বকাপ ব্যর্থতায় কোচ কোমানের পদত্যাগ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর ম্যাচে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দলের এমন অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান।

মঙ্গলবার (৩৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতির মাধ্যমে ৬৩ বছর বয়সী সাবেক এই ডাচ ফুটবলার নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

 

ইনস্টাগ্রাম বার্তায় রোনাল্ড কোমান জানান, গত রাতেই তিনি ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন থাকলেও সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন। কোমান আরও জানান, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। সেই সঙ্গে দলের এই ব্যর্থতার চূড়ান্ত দায়ভার প্রধান কোচ হিসেবে তিনি নিজেই নিচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন