নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহ পর নিখোঁজ স্বজনদের আত্মার শান্তির জন্য প্রতীকী শেষকৃত্য পালন করছেন শোকাহত পরিবারগুলো। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত অঞ্চলে হিমবাহ ধসের কারণে সৃষ্ট বরফশীতল পানি ও ধ্বংসাবশেষের স্রোতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সাড়ে চার হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
মর্গে জায়গার সংকুলান না হওয়ায় ডিএনএ নমুনা রেখে শত শত অজ্ঞাত লাশ দাফন করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এদিকে সুড়ঙ্গে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের ক্ষীণ আশা নিয়ে এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই বিপর্যয়কে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি হিসেবে উল্লেখ করে এর মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ডিবিসি/এসভিএন