আন্তর্জাতিক, অন্যান্য

নেপালে বন্যায় মৃত নারীর কানের দুল খুলে নিতে গিয়ে গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালের সীমান্তবর্তী এলাকায় স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও লুটপাটের অভিযোগ উঠেছে। এমনকি মৃত ব্যক্তিদের মরদেহও বাদ যাচ্ছে না বলে দাবি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

 

এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যায় নিহত এক নারীর মরদেহ কাদা, কাঠ ও বিভিন্ন আবর্জনার স্তূপে আটকে আছে। দুই ব্যক্তি বাঁশের সাহায্যে মরদেহটির কাছে যান। একপর্যায়ে তাদের একজন মরদেহটি টেনে তোলেন।

 

ভিডিওটি প্রকাশ করে একজন ব্যবহারকারী অভিযোগ করেন, ওই দুই ব্যক্তি নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন না; বরং তার শরীরে থাকা অলংকার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। আরেক ব্যবহারকারীর দাবি, একজন ওই নারীর চুল ধরে তুলে তার কানের দুল খুলে নেওয়ার চেষ্টা করেন।

 

একজন লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম, তারা ওই নারীকে উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু পরে মনে হলো, তারা তার শরীরে থাকা অলংকার খুঁজছিলেন। তাদের কি কোনো মানবিকতা নেই?’

 

আরেকজন সতর্ক করে বলেন, মরদেহ থেকে অলংকার খুলে নেওয়া হলে পরবর্তী সময়ে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন