বাংলাদেশ, জাতীয়

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক ও সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।


শোক বইয়ে হুমায়ুন কবির লেখেন, গভীর শোকের এ সময়ে এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।


তিনি বলেন, বন্ধুরাষ্ট্র নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।


নেপালের জনগণ এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে-এমন আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, নেপালের জনগণ তাদের দৃঢ়তা ও শক্তির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।’


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন