আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় শুটিং টিমের সাথে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় ও পুরো শুটিং ইউনিটসহ আটকা পড়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। গত ২০ আগস্ট একটি সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে পুরো দল নিয়ে নেপাল যান তিনি। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে তারা সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা।

অভিনেতার আত্মীয় সরস্বতী মুখোপাধ্যায় জানান, যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো দল নিয়ে নেপালেই অবস্থান করতে হচ্ছে খরাজকে। ফোনে পরিবারকে আশ্বস্ত করে অভিনেতা জানিয়েছেন, পরিস্থিতি কঠিন হলেও দলের প্রত্যেকে সুরক্ষিত আছেন।

 

হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক এই বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট, সেতু ও ঘরবাড়ি। দুর্যোগে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন বহু মানুষ। নিখোঁজদের মধ্যে ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৩৮৪ জন পর্যটক রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।

আরও পড়ুন