খেলাধুলা, ফুটবল

নেপাল ও ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই নভেম্বর ২০২৫ ০৯:৩০:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি মাসের মাঝামাঝিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। এরপর ১৮ই নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবেন হামজা চৌধুরীরা।

আসন্ন এই দুই ম্যাচের জন্য বুধবার (৫ই নভেম্বর) সন্ধ্যায় ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন ফাহামিদুল ইসলাম। তাই নেপাল ম্যাচের জন্য এই ফরোয়ার্ডকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ হাভিয়ের কাবরেরা।

 

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে ফাহমেদুল ছাড়াও বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা। এই তিন জনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।

 

২৭ জনের দল ঘোষণা করলেও জাতীয় দলের হেড কোচ ক্যাবরেরা আজ ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। বসুন্ধরা কিংসের দশ জন ফুটবলার অনুশীলনে যোগ দেবেন ৭ই নভেম্বর। আর বাংলাদেশের দুই প্রাণভোমরা হামজা চৌধুরি ১০ ও শামিত সোমের ১২ই নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

 

বাংলাদেশ দল-
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।

 

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

 

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম।

 

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন