জাতীয়

নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক শুভেচ্ছা বার্তায় তিনি গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এ নির্বাচনকে নেপালের অবিরাম গণতান্ত্রিক যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় গত ৫ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনকে একটি সফল গণতান্ত্রিক অনুশীলন হিসেবে উল্লেখ করে জানান, এটি নেপালি জনগণের গভীর আকাঙ্ক্ষা, তাদের ঘুরে দাঁড়ানোর প্রবল স্থিতিস্থাপকতা এবং সর্বোপরি দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দৃঢ় শক্তির সুস্পষ্ট প্রতিফলন।

 

শুভেচ্ছাবার্তায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের আপামর জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন