ভারতের ঘটনা

নৈশভোজে মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কের জেরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে অন্যজনের বিরুদ্ধে। ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম সীতারাম। তিনি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। সীতারাম মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং চাকরিসূত্রে মুদালাগির হুনাশ্যাল পিজি গ্রামে থাকতেন।


অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা এবং সীতারামের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন।


জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। এ সময় একজন অন্যজনের তুলনায় বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তর্ক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।


পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অরুণ। আহত সীতারামকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তিনি দাবি করেন, একটি ভবন থেকে পড়ে সীতারাম আহত হয়েছেন।
তবে তার বক্তব্যে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।


জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সীতারামকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন অরুণ কুমার। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন