ডনাল্ড জে ট্রাম্প, এমন এক সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, যে বাহিনী একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়ে ১৬৫ জন শিশুকে হত্যা করেছে। এমনকি কেবল ২০২৫ সালেই অন্তত ৬ টি দেশে বোমা হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদেরকে হত্যা করেছে- তার নামই উচ্চারিত হচ্ছে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের আলোচনায়।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় ২৮৭ প্রার্থীকে বিবেচনা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন, নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন। আর এ তালিকাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
হার্পভিকেন জানান, চলতি বছরের মনোনয়নের তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন প্রার্থী রয়েছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন হার্পভিকেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই কাজে নতুন হওয়ায় একটি বিষয় আমাকে কিছুটা অবাক করেছে-তা হল বছর বছর তালিকায় কতটা নতুনত্ব আসছে।
বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে এই নোবেল পুরস্কার এখনও অর্থবহ বলেই মনে করেন তিনি। হার্পভিকেন বলেন, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। আগের চেয়ে এখন বেশি ভাল কাজ হচ্ছে।
কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা চলতি বছরের পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন।
তাদের মনোনয়ন দেওয়া হয়ে থাকলে তা ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মকালেই দিয়ে দেওয়ার কথা। আর যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি, তাই তাদের এ মনোনয়ন অনুমোদন পেয়ে থাকবে।
ডিবিসি/ এইচএপি